কর অঞ্চল–নারায়ণগঞ্জ আধুনিক, দ্রত ও করদাতা বান্ধব কর সেবা দিতে অঙ্গীকারবদ্ধ
কর প্রদান সহজীকরণে ই–রিটার্ন সেবা আয়কর বিভাগের এক যুগান্তকারী পদক্ষেপ। অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে কর প্রদানকারী করদাতাগণ যেন সহজেই তার আয়কর অধিক্ষেত্র জেনে নিজেই নিজের আয়কর রিটার্ন পূরণ এবং কর নির্ধারণে সক্ষম হন সে লক্ষ্যে এই ওয়েবসাইটে নির্দেশনামূলক তথ্যের পাশাপাশি প্রয়োজনীয় ফর্মগুলো সন্নিবেশিত করা হয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
নোটিশ বোর্ড
- জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর আন্তর্জাতিক পাসপোর্ট নবায়ন করার জন্য বিভাগীয় অনাপত্তি প্রদান প্রসঙ্গে।
- কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর অফিস আদেশ।
- জনাব মনসুর আলী এর আন্তর্জাতিক পাসপোর্ট নবায়ন এর জন্য বিভাগীয় অনাপত্তি প্রসঙ্গে।
- জনাব মোঃ ছায়িদুজ্জামান ভূঞা এর আন্তর্জাতিক পাসপোর্ট নবায়ন করার জন্য বিভাগীয় অনাপত্তি প্রসঙ্গে।
- কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়নগঞ্জ এ কর্মরত সহকারী প্রোগ্রামার জনাব সৈয়দ আল মামুন কে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকায় বদলী জনিত কারণে অবমুক্ত করণের অফিস আদেশ।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান হাতিয়ার রাজস্ব। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবগঠিত অন্তবর্তীকালীন সরকারের লক্ষ্য অনুযায়ী একটি দূর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মানে কর অঞ্চল–নারায়ণগঞ্জ সদা সচেষ্ট। আধুনিক জীবনে তথ্য প্রযুক্তির ভূমিকা অত্যন্ত শক্তিশালী। কর প্রদান সহজীকরণে ই–রিটার্ন সেবা আয়কর বিভাগের এক যুগান্তকারী পদক্ষেপ। এই পদক্ষেপ করদাতাদের দেশে–বিদেশে যে কোন জায়গা থেকে ঘরে বসে কর প্রদানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে কর প্রদান সহজীকরণ করেছে। অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে কর প্রদানকারী করদাতাগণ যেন সহজেই তার আয়কর অধিক্ষেত্র জেনে নিজেই নিজের আয়কর রিটার্ন পূরণ এবং কর নির্ধারণে সক্ষম হন সে লক্ষ্যে এই ওয়েবসাইটে নির্দেশনামূলক তথ্যের পাশাপাশি প্রয়োজনীয় ফর্মগুলো সন্নিবেশিত করা হয়েছে। সকল সার্কেলের কার্যক্রমে গতিশীলতা আনয়ণ, পিএসআর (PSR) যাচাইকরণ, জরীপ কার্যক্রম এবং টিডিএস (TDS) মনিটরিং এর মাধ্যমে নির্ধারিত বাজেট লক্ষ্যমাত্রা অর্জন, করনেট সম্প্রসারণ, করদাতার সাথে সম্পর্ক উন্নয়ন ও বৈষম্যহীন কর ব্যবস্থার বাস্তবায়নে কর অঞ্চল–নারায়ণগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্য অর্জনে আধুনিক, দ্রত ও করদাতা বান্ধব কর সেবা দিতে কর অঞ্চল–নারায়ণগঞ্জ অঙ্গীকারবদ্ধ।



